
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ শে জানুয়ারি) সকাল ১০টায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন, মেজর এস.এম খালেদুল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাশেদ। মতবিনিময় সভায় কাউখালী উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক এনামুল হক, যুগান্তর পত্রিকার সাংবাদিক রতন কুমার দাস, নয়াদিগন্তের রিয়াদ মাহমুদ সিকদার, আমার দেশের রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিকসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভায় বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মুল এবং অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ, ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সকল দলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের লেখনি ও তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক