হোম » সারাদেশ » বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি রুবেল -সভাপতি, মাসুদ -সম্পাদক

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি রুবেল -সভাপতি, মাসুদ -সম্পাদক

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
কমিটিতে বাংলা টিভি’র বাসাইল সখিপুর প্রতিনিধি মোঃ রুবেল মিয়াকে সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের বাসাইল প্রতিনিধি মাসুদ রানাকে সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন( সময়ের আলো), যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম( ঢাকা পোষ্ট ডটকম), কোষাধক্ষ্য কামাল খান (আজকের টেলিগ্রাম), ক্রিড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি (প্রতিদিনের বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোঃ নাসির মিয়া (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (দি বাংলা ইনডিপেন্ডেন্টে)।
কার্যকরী সদস্যরা হলেন,রাশেদা সুলতানা রুবী (লোককথা), মোঃ ইউসুফ আলী খান (টাঙ্গাইল প্রতিদিন), মোহাম্মদ আখতারুজ্জামান রিপন (দৈনিক আজকালের খবর), এসএম তাহের খান (দৈনিক দিনকাল), মোঃ শরিফুল ইসলাম মিয়া (ডেইলি মর্নিং পোষ্ট) সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ)।
উল্লেখ্য,২৩ ডিসেম্বর বাসাইল প্রেসক্লাবের এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় ৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ । ওই আহবায়ক কমিটিকে পরবর্তী ২১ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়া হয়। এর ধারাবাহিকতায় ৭ জানুয়ারী বার্ষিক সাধারণ সভায় পূর্ণঙ্গ কমিটির সিদ্ধান্ত এবং ২২ জানুয়ারী পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করে আহবায়ক কমিটি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!