
রবিউল হাসান লায়ন ঃ জামালপুর
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫টি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর হাতে এসব প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
এর আগে প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক। তিনি নির্বাচন চলাকালে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলায় ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থী, প্রার্থীদের সমর্থক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার