হোম » সারাদেশ » নোনয়ন প্রত্যাহারে টাঙ্গাইলে বদলে যেতে পারে নির্বাচনী সমীকরণ, ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নোনয়ন প্রত্যাহারে টাঙ্গাইলে বদলে যেতে পারে নির্বাচনী সমীকরণ, ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

Oplus_131072

টাঙ্গাইল প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিলুজ্জামান; টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হোসনী মোবারক; টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমিন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কবীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান ও মো. শরীফুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফত মজলিসের মো. আবু তাহের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম রেজাউল করিম আলরাজী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এদিকে, টাঙ্গাইল-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ আসনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম মিয়া এবং টাঙ্গাইল-৫ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এসব আসনে বিএনপি প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সংশ্লিষ্ট প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!