
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম, বগুড়ার আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০শে জানুয়ারী (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় বুড়ইল ইউনিয়নের সিংজানী মাঠে উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় উপ-সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ, উপ-পরিচালক, কৃষি অধিদপ্তর, বনানী, বগুড়া।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বীজ প্রত্যায়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ মুশিদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জাকিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার খাদেমুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার শাহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল হক, উপ-সহকারী কৃষি অফিসার সুজন কুমার, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুস সালাম, উপ-সহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল