
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের সবচেয়ে অবহেলিত স্টেশন শহীদ বোরহাননগর রেলওয়ে ষ্টেশন। ভারত রেল ইনফো অনুযায়ী লালমনিরহাট রেলওয়ে বিভাগের অন্তর্গত একটি নিয়মিত স্টেশন হিসেবে পরিচিত হলেও এই স্টেশনে নেই প্রয়োজনীয় কোন অবকাঠামো।
২০০৭ সালে স্টেশনে একটি ছোট ঘর নির্মাণ করা হলেও কার্যত অচল অবস্থায় রয়েছে সেই স্টেশন মাস্টারের রুম। স্টেশনে প্ল্যাটফর্ম, যাত্রী ছাউনি, টিকেট কাউন্টার না থাকায় লালমনিরহাটসহ দেশের অন্যান্য স্থানে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের যেতে হয় হাতীবান্ধা অথবা ভোটমারী স্টেশনে। লালমনিরহাট-বুড়িমারী রুটে ৪ জোড়া ট্রেন চলাচলের ব্যবস্থা থাকলেও এই স্টেশনে থামে মাত্র একটি ট্রেন। ফলে দুরবর্তী স্থানে যাতায়াতের জন্য ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
তিস্তার তীর ঘেষা পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী ও নওদাবাসের কেতকিবাড়ী এলাকা থেকে পাটগ্রাম, বুড়িমারী এবং দক্ষিণে লালমনিরহাটে যাতায়াতে ভোগান্তি কমাতে শহীদ বোরহাননগর রেলওয়ে ষ্টেশন সংস্কারের দাবী এলাকাবাসীর।
অবহেলিত এই এলাকায় অবস্থিত শহীদ বোরহাননগর রেলওয়ে ষ্টেশন সংস্কার হলে দেশের অর্থনীতিতে যুক্ত হবে বিপুল পরিমাণ রাজস্ব। সেইসাথে তিস্তাপাড়ে চাষ করা বিভিন্ন মৌসুমি সবজি রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা সহজ হবে বলে মনে করেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, স্টেশনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এটি ধ্বংসের মুখে পড়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু করে নিরাপদ ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের অবহেলিত এই স্টেশন সংস্কার করে জনভোগান্তী কমাতে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক এমনটাই দাবি স্থানীয়দের।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ