
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার হওয়ায় নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।
রোববার (১৮ জানুয়ারি) কাজী রফিকের প্রার্থিতা সংক্রান্ত বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, একই আসনে মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির কাজী রফিকের বিরুদ্ধে একটি আপিল দায়ের করেছিলেন। পাশাপাশি কাজী রফিকের সঙ্গে ব্যবসায়িক লেনদেন থাকা একটি ব্যাংকও নির্বাচন কমিশনে আপিল করে। তবে দলের নীতি-আদর্শ ও ঐক্যের স্বার্থে আহসানুল তৈয়ব জাকির নির্বাচন কমিশনের সামনে তার দায়ের করা আপিল প্রত্যাহার করে নেন।
আপিল প্রত্যাহারের ঘোষণার পর আহসানুল তৈয়ব জাকিরকে ধন্যবাদ জানান কাজী রফিকুল ইসলাম। এর ফলে বগুড়া-১ আসনে বিএনপির একক ও চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম নিশ্চিত হলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ