
গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে আব্দুল মিয়া (৫০) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে আবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মিয়া বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শি জানান, শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে আব্দুল মিয়া তার ভ্যানে চেরাই করা কাঠ নিয়ে হোসেন মার্কেট- ছিটমামুদপুর রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আবাদ বাজারের পূর্ব পাশে খানাখন্দ রাস্তায় তার ভ্যান উল্টে যায়। এতে কাঠসহ ভ্যানের নীচে পড়ে সে ঘটনাস্থলেই মারা যান। এব্যাপারে মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান বলেন, আইনীপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক