
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাকিনকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। নিহত আব্দুর রহমান রিয়াদ, শহরে সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র্যাব-১২ সদর দপ্তরের (সহকারী পুলিশ সুপার) মো : উসমান গণি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার মো: সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ২০২৫ সালের (২৮ ডিসেম্বর) প্রাইভেট পড়ার জন্য আব্দুর রহমান রিয়াদ (১৮) বাড়ি থেকে বের হয়। ওইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের (নাজমুল চত্বর) বাহিরগোলা রোড এলাকায় রাস্তার উপর সিএনজির ভিতরে বসে থাকাবস্হা কলেজ ছাত্রকে
গ্রেফতার সাকিনসহ ১০/১২ জন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আসামীরা প্রকাশ্যে বারমিচ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রাম দা, চাপাতি, ছুরি কুপিয়ে চলে যায়। পরে স্হানীয়রা কলেজ ছাত্রকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যায়।
পরে রাত ১০ টার দিকে নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে মোঃ সাকিনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/ ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সেই মামলার আসামীদের দ্রুত গ্রেফতারে জন্য তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে র্যাব-১২ সদস্যরা (৭ জানুয়ারি) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সাকিনকে সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়