হোম » সারাদেশ » কলাপাড়ায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা লিটন মৃধা গ্রেফতার

কলাপাড়ায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা লিটন মৃধা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কলাপাড়ায় রাষ্ট্রবিরোধী স্লোগান, দেয়াল লিখন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য মো. লিটন মৃধা (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মাঝের হাওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সুত্রে জানাযায়, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে কলাপাড়া পৌরসভা এলাকার সিক্স লেন, ফোর লেন, চৌরাস্তা, গ্রামীণ ব্যাংক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী স্লোগান লিখে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগ ওঠে। এসব ঘটনায় কলাপাড়া থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে দেয়াল লিখন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের চেষ্টা করে সরকারবিরোধী পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালায়।

পুলিশ আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন, গ্রেফতারকৃত লিটন মৃধার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। আসামী জামিনে মুক্তি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং তদন্তে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

এ ঘটনায় কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ছাত্রলীগ সদস্য লিটন মৃধাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!