
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রাপ্ত এম আকবর আলীর বাসভবনে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও উল্লাপাড়া আসনের এমপি মনোনয়ন প্রাপ্ত এম আকবর আলী।এ সময় নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
নবাগত নেতাকর্মীরা তাদের বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের কারণে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও নেতৃত্বে আস্থা রেখেই তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বলে জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যোগদানের এই ঘটনা উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি