
টাঙ্গাইল প্রতিনিধি :
আজ ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ দেলদুয়ার উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নিয়মিত সরবরাহ নিশ্চিতকরণ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ০২ (দুই) জন দোকানিকে পৃথক মামলায় নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে বাজারে ন্যায্য মূল্য ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান