
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে এক লাখ টাকা ও বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার(৪ জানুয়ারি)দুপুরে ও বিকেলে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারি কমিশনার(ভুমি)-নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর।এ সময় ডিমলা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। জনসচেতনতা বৃদ্ধিতে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ