
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। এছাড়া তিনটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং জামায়াতে ইসলামীর এক প্রার্থীসহ দুইটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণখেলাপী থাকায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো: মোস্তাফিজুর রহমানের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া পিরোজপুর- ৩ আসনে সাত জন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামান এর সরবরাহকৃত সমর্থক ভোটারদের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এছাড়া জামায়াত মনোনীত প্রার্থী মো: আ: জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মাশরেকুল আজম রবি’র মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজের ঘাটতি থাকায় তা স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
তবে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন সহ দুইজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী, বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সহ আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক