
ফারুক হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ সহোদরের বসতবাড়িসহ অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত অনুমানিক সারে ৭ টায় রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা রাজারামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে গবাদিপশু, খাদ্যশস্য ও নগদ অর্থসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বঠিনা রাজারামপুর এলাকার পশির উদ্দিনের পাঁচ ছেলে জহিরুল ইসলাম(৪৫), ফারুক হোসেন(৩৯), কাজল ইসলাম(৩৬), মোতাহার হোসেন(৩৩) এবং আবুল হোসেন(৩০) -এর বসতবাড়িতে এই আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জহিরুল ইসলামের চুলাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগুন একে একে পাঁচটি বাড়ির ২০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রমে আনে ততক্ষণে বসতঘরের আসবাবপত্র, ধান-চাল, হাস-মুরগি গরু-ছাগল ও প্রয়োজনীয় নথিপত্রসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের বেশ কিছু গৃহপালিত গরু-ছাগল পুড়ে মারা গেছে। নগদ অর্থ ও মালামালসহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের সদস্যরা।
আকস্মিক এই বিপর্যয়ে সবকিছু হারিয়ে দিশেহারা এই পরিবারগুলো এখন সরকারি বা বেসরকারি জরুরি সহায়তার দিকে তাকিয়ে আছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা