
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় নেতৃবৃন্দ প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এরপর তারা আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। প্রশাসনের কর্মকর্তারাও সংগঠনের নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং জনহিতকর কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডেসওয়া’র উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মানোয়ার মিয়া, পৌর শাখার সভাপতি সাহেব মোল্যা ও সাধারণ সম্পাদক কাজী মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সাথে সমন্বয় বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা