হোম » সারাদেশ » মানবিক বাংলাদেশ গড়তে হাতীবান্ধা–পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ

মানবিক বাংলাদেশ গড়তে হাতীবান্ধা–পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ

মিজানুর রহমান
লালমনিরহাটে হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় এক অসহায় পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী, একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে পাঁচ হাজার টাকা চিকিৎসা সহায়তা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সম্প্রতি হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দিঘীরহাট সংলগ্ন মহিলা কলেজের পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল খালেক (বই বিক্রেতা) চাচার পরিবারের হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসব্যাপী খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সময়ে বড়খাতা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং পাটগ্রাম উপজেলায় এক ক্যান্সার রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
সেবাদানকালে সংগঠনের নেতৃবৃন্দ জানান, হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন সমাজের অসহায়, দুস্থ, অনাথ, আশ্রয়হীন ও অসুস্থ মানুষের কল্যাণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের প্রধান লক্ষ্য।
এ সময় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে তারা মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক, উপদেষ্টা, আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!