হোম » সারাদেশ » বগুড়া সদর উপজেলা ছাত্রদলের কমিটিতে জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধারা

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের কমিটিতে জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধারা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ‎বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগ শাসনামলে গায়েবী মামলার আসামি, নির্যাতিত নেতাকর্মী এবং জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা। ‎নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেদওয়ানুল ইসলাম আকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওসার হাবীব সাকিব।

‎সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে এমএ কাশেম, জাকির হোসেন, সাইদুর রহমান, মিল্লাত হোসেন, তানজিমুর রহমান, হাসুরে জনি, রনি মিয়া, নুরুল আমিন, সাদিদ আহমেদ, মুন ইসলাম, রাজ বাবু, জেমি আক্তার, আব্দুল লতিফ, আল আমিন আসিফসহ মোট ৯১ জন যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন নেতৃবৃন্দ। এর আগে শনিবার বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। কমিটি গঠনে সুপারিশ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত রেদওয়ানুল ইসলাম আকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ শাসনামলে তিনি একাধিক গায়েবী মামলার আসামি ছিলেন এবং দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে বাধ্য হন।

‎রেদওয়ানুল ইসলাম আকিব অভিযোগ করে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী ও তাদের সহযোগীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছবি দিয়ে ভুয়া ভিডিও তৈরি করে অপপ্রচারে লিপ্ত রয়েছে এবং তাকে লক্ষ্য করে সাইবার বুলিং চালানো হচ্ছে। তবে এসব অপপ্রচার সত্ত্বেও ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা অপ্রতিরোধ্য থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!