হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া শেরপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আতাউর রহমান (৪০)। তিনি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি গ্রামের মহির উদ্দিনের ছেলে এবং খানপুর ইউনিয়ন যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।

শেরপুর থানা পুলিশ জানায়, গত ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করা ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!