
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনাকরা হয় এরপর , স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা বিজয় মেলা পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় । এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃইয়াকুব আলী, উপজেলা জাতীয়বাদী দল বিএনপির সভাপতি এস এম আহসান কবির,সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাংবাদিক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২