
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট-শেরপুর সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানের এক নারী যাত্রী ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমান ১টা ৩০ মিনিটের দিকে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন” রেবেকা খাতুন (২৬) ও তার ২ বছর বয়সী ছেলে হুজাইফা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেবেকা খাতুন তার ছেলেকে কোলে নিয়ে ধুনট থেকে অটোভ্যানে করে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রেবেকা খাতুন ও তার কোলে থাকা শিশু হুজাইফা ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনার রশিদ সদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান