হোম » সারাদেশ » ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারী কর্মকর্তা ও সূধী জনদের সাথে মতবিনিময় সভা

ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারী কর্মকর্তা ও সূধী জনদের সাথে মতবিনিময় সভা

কাজী রফিক, ইন্দুরকানি (পিরোজপুর)
আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ মহোদয়ের ইন্দুরকানী উপজেলায় শুভাগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মত বিনিময় সভার আয়োজন করেন। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব আবু সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, ইন্দুরকানীর অফিসার ইনচার্জসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মহোদয় উপজেলার বিভিন্ন সমস্যাদী মনযোগ সহকারে শুনেন এবং সমাধানের জন্য আশ্বস্ত করেন। সভাশেষে জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর সাথে সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!