
এই দিনে পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ আর সম্ভ্রমহানির ঘটনায় কেঁদে ছিল হিলিবাসী। ১৯৭১ সালের ১১ ডিসেম্বরের ভয়াল দিনের কথা। হানাদার বাহিনী থেমে থেমে আক্রমণ চালিয়েছিল নিরীহ সীমান্তবাসীর ওপর।
স্থানীয় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী বলেন, ১৯৭১ সালে হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সঙ্গে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহিদ হয়েছিলেন ৭ নং সেক্টরের ক্যাপ্টেন আনোয়ারসহ ৩৪৫ জন মিত্র বাহিনীর সেনা। এছাড়া আরও ৪ শতাধিক মুক্তি সেনা শহিদ হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও ১ হাজার ৪০০ জন। মুক্তি বাহিনীর টানা দু’দিনের প্রতিরোধের মুখে পরে পিছু হটতে বাধ্য হয় পাক বাহিনী। তাই আজকের এই দিনে আনন্দের সঙ্গে লাল সবুজের পাতাকা উড়িয়েছে এলাকাবাসী।
মিত্র বাহিনীসহ সকল শহীদদের স্বরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ব ‘সন্মুখ সমর’।
প্রতিবছর মুক্তিযোদ্ধারাসহ এলাকাবাসী নিহত মুক্তিসেনাদের স্মৃতিচারণ ও রুহের মাগফেরাত কামনাসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিনটি পালন করে থাকেন।
দিবসটি উৎযাপন উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া