
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ” মানবাধিকার আমাদের নিত্য দিনের অপরীহার্য ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বুধবার(১০ ডিসেম্বর)সকালে জনসংগঠন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মজিবুর রহমান। এ সময় দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান তোবারক আলী, জেলা সদস্য নুরনেহার,আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায় প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রাম সহায়করা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল