হোম » সারাদেশ » কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর)  প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার আব্দুল হান্নান, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,কাউখালী থানার এস আই মাসুদ আল মামুন,শিক্ষক নেতা শামসুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক এনামুল হক, সাংবাদিক  রিয়াদ মাহমুদ সিকদার ,যুবদলের সদস্য সচিব সারিফুল আজম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপন করা হবে। আপনাদের সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথভাবে পালন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!