
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা কওমী মাদরাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিলের তৃতীয় দিন আজ। ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ— রোজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিন দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলের সমাপ্তি হবে শনিবার আছরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে আযম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) প্রতিষ্ঠিত এই কওমী মাদরাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিতভাবে বার্ষিক তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিলের আয়োজন করে আসছে। এ মাহফিলে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত অগণিত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে থাকেন।
এ বছরও মাহফিলে মুসল্লীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ০৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জুম্মার নামাজ আদায় উপলক্ষে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক মুসল্লীর সমাগম ঘটে। মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল দ্বীনি মিলনমেলায়।
মাহফিলের বিভিন্ন অধিবেশনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামায়ে কেরাম কুরআন-হাদিসের তাফসির, ইসলামী আদর্শ, নৈতিক শিক্ষা ও দেশ-জাতির কল্যাণে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরছেন। হাজারো মুসল্লীর অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম চলমান রয়েছে।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার ও প্রশাসনের বিশেষ টিম মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। নিরাপত্তা, যাতায়াত নিয়ন্ত্রণ, মেডিক্যাল সেবা, বিশুদ্ধ পানির সরবরাহসহ সার্বিক ব্যবস্থাপনায় মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল মুসল্লীকে আখেরি মোনাজাতে শরিক হয়ে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ