
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুছা সরকারের হত্যাকাণ্ডের প্রধান আসামি সায়েমকে ঢাকা মিরপুর এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবির চৌকস টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সাবেক সদস্য ও ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিহত আবু মূসা ও হত্যাকারী সায়েম ইউনিয়ন যুবলীগের কর্মী।
পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবির তথ্য মতে প্রধান আসামি সায়েম। আসামি সায়েম নিজে স্বীকার করে ছুরি দিয়ে সাবেক মেম্বার আবু মুছাকে খুন করে। পরে পুলিশের একটি চৌকস টিম আসামির দেয়া তথ্য অনুযায়ী সেখান থেকে খুন করার চুরিটি উদ্ধার করে। সকালে তাকে বাঞ্ছারামপুর মডেল থানায় আনা হয়। বর্তমানে বাঞ্ছারামপুর থানার হাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনের প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২