
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস ২০২৫ ইং উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্য বুধবার এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা পল্লীবন্ধন কেন্দ্রের আয়োজনে গাজীপুর জেলার সহযোগী সংস্থার নির্বাহী প্রধানসহ প্রতিনিধিগণ, পল্লীবন্ধন কেন্দ্রের প্রকল্পের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে পল্লীবন্ধন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রের কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অফ ভিজুয়্যালী, হ্যান্ডিকাপড (এনএফএভিএইচ) নির্বাহী পরিচালক সেলিনা আলম, এসোসিয়েশন ফর ল্যান্ডলেস এন্ড পুওর (আলাপ), নিবাহী পরিচালক মজিবুর রহমান, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর সাসটেন্যাবল হিউম্যান রিসোর্স এন্ড বুরাল ইকনমি (দিশারী) নির্বাহী পরিচালক মতিউর রহমান, ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আলীম, ভাংনাহাটী বহুমুখী উন্নয়ন সংস্থা (বাবুস) নির্বাহী পরিচালক গাজী মোঃ সালাউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের দারিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা সমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন ও সহস্রাব্দ উন্নয়নে লক্ষ্য মাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসব কর্মসূচী বাস্তবায়নের ফলে বিরাট সংখ্যক জনগোষ্ঠী ভীষণভাবে উপকৃত হচ্ছে। বিএনএফের মহতী উদ্যোগে বিভিন্ন প্রকল্প ও বিশেষ প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিচিতি সুনাম ও গ্রহনযোগ্যতা দেশব্যাপী প্রচার ও প্রসার ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২