
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চেম্বার অব কমার্সসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বিকেলে শহরের ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী মহল, চেম্বার প্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে অনুষ্ঠনে শরীফুল আলম তার বক্তব্যে বলেন, ভৈরব দেশের গুরুত্বপূর্ণ একটি জনপদ। এখানে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ হলে স্থানীয় অর্থনীতি চাঙা হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি নির্বাচিত হলে ভৈরবের ব্যবসায়ী সমাজকে নিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ভৈরবকে আধুনিক সকল সুযোগ-সুবিধা সংবলিত একটি মডেল জনপদ হিসেবে রূপান্তর করতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেবেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি