হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় 

বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় 

জেএম.মমিন, ভোলাঃ বোরহানউদ্দিন দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপনের প্রস্তুতি জন্য এ সভা হয়। সোমবার ১ ডিসেম্বর বিকালে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো সোহরাব হোসেন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন দুপ্রক সম্পাদক মনিরুজ্জামান।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্জন অব ইসমাইল হোসেন,জাহাঙ্গীর আলম, মাওলানা জাফর উল্লাহ,ফাতেমা কবির স্মৃতি, মো লিটন,জেএম মমিন,আশিকুর রহমান পন্ডিত, প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!