
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও গণদোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে শেরপুর পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় আলেম–ওলামা, হাফেজ, মাদ্রাসা শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। কোরআনখানি শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান খোকন, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না এবং পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান