
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) গঠন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে বাসাইল প্রেসক্লাব পাঙ্গণে সাংবাদিক মিলন ইসলাম বিদেশ গমনে দোয়া মাহফিল ও রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম।
কমিটিতে বাংলা টিভি’র বাসাইল ও সখীপুর প্রতিনিধি রুবেল মিয়াকে সভাপতি ও এশিয়ান টিভি’র বাসাইল প্রতিনিধি মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র-সভাপতি কামাল খান (দৈনিক আজকের টেলিগ্রাম), ছানোয়ার হোসেন (দৈনিক সময়ের আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ( ঢাকা পোস্ট ডট কম), কোষাধ্যক্ষ সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান খান (আমাদের টাঙ্গাইল২৪.কম), সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (বাসাইল নতুন সংবাদ ডট কম), দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জনি ( প্রতিদিনের বাংলাদেশ)।
কার্য নির্বাহী সদস্য হলেন- শাহানাজ খানম (সাপ্তাহিক পাপিয়া ), মিলন ইসলাম (দৈনিক আজকের টেলিগ্রাম), তোফাজ্জল হোসেন (আজকের দেশবাসী), রাশেদ মিয়া (রুপালি বাংলাদেশ)। সাধারন সভায় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক এম কে সোহেল ভূইয়া, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম দিপু সহ প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল