
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০৫(একশত পাঁচ) কেজি গাঁজা উদ্ধার; ট্রাক সহ ২ মাদক কারবারী গ্রেফতার করা হয়।
আজ বুধবার ভোর পাঁচটার দিকে আশুগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে সোনারামপুর এলাকা থেকে ১ টি ট্রাক আটক করে। এ সময় ট্রাক তল্লাশী চালিয়ে ১০৫(একশত পাঁচ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন -১। গোলাম কিবরিয়া (২৫),পিতা- মৃত লিয়াকত আলী,মাতা- সাহেদা বেগম,সাং-আতকাপাড়া। ২। মোঃ শাকিল (২৩),পিতা- জসিম মিয়া,মাতা-রেশমা আক্তার সাং- কালতা পূর্বপাড়া,উভয় থানা- কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান