
আওয়াজ অনলাইন ডেস্ক
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফাযার সার্ভিসের ১৬ ইউনিট। সেখানে আরও ইউনিট যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম দৈনিক গণমানুষের আওয়াজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিটির মাঝ বরাবর অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। গুলশান-১ এর লেক বরাবর অংশের প্রায় পুরোটাতেই আগুন জ্বলছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বস্তিবাসীরা যে যার মতো নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকের ঘর ও আসবাবপত্র চোখের সামনেই জ্বলছে।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস