
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ, আত্মহত্যা বৃদ্ধি ঠেকানো, বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন।
সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফী, ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম, ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামাল পাশাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা