
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন পাইকার (২৫) নামে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার পিরাপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন পাইকার ধুনটের নিমগাছী ইউনিয়নের পিরাপাট গ্রামের গোলাম রব্বানী পাইকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শিপন মরিচের জমিতে সেচ দেওয়ার জন্য বালুয়া খাল এলাকায় যান। বিকেল সাড়ে ৩টার দিকে সেচ পাম্প বন্ধ করে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন।
পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন পাইকারের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ