
মো. মোশারফ হোসেন: টাঙ্গাইলের গোপালপুরে দুই দিনব্যাপী গত ২২ ও ২৩ শে নভেম্বর শনিবার ও রবিবার আতর বাড়ি মারকাজুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু বক্তব্য রাখেন। প্রধান মেহমান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম সাবেক মেডিকেল অফিসার। উদ্বোধক আলহাজ্ব মারুফ তালুকদার রাহিম সাবেক যুগ্ম সম্পাদক জাবির শাখা, ছাত্রদল সম্মানিত সদস্য গোপালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি। ওয়াজ মাহফিলে প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা মুফতি মো. আইয়ুব আহমদ হবিগঞ্জ কুরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজিলিয়াকত ভিপি, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, যুবদল আব্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, কাউন্সিলর উজ্জল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনছুর রহমান, নগদা শিমিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হীরা মিয়া, ছাত্রনেতা সাব্বির আহমেদ, রফিক ভান্ডার, পৌর শ্রমিক নেতা মাসুদ সরকার, অ্যাপোলো, ডাক্তার আকিবুল, রুবেল হোসেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান