
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী দুই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক শাহীন আলম (৪৩) নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ধুনট-সোনামুখী সড়কের প্রিয়াঙ্গন পার্ক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলায়ার হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালুবোঝাই দুটি ট্রাক কাজিপুর থেকে শেরপুরের উদ্দেশে রওনা দেয়। একই সময় সোনামুখী এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজি ও অটোরিকশা ধুনট শহরের দিকে যাচ্ছিল। প্রিয়াঙ্গন পার্ক এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা দুই ট্রাকের মাঝখানে পড়ে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক শাহীন আলম।
দুর্ঘটনার পর স্থানীয়রা একটি ট্রাক আটক করতে সক্ষম হলেও অন্য ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন