হোম » সারাদেশ » বাগেরহাটের মোল্লাহাটে গোলারচকে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে গোলারচকে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক মাঠে উদয়পুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু। খেলাটি ১৫ নভেম্বর শনিবার দুপুরে শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য (বিএনপি)। এ সময় আরও উপস্থিত ছিলেন চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক সভাপতি, মোল্লাহাট উপজেলা বিএনপি; শেখ সাহেদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক; জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর চেয়ারম্যান শেখ নাসিফ ওয়াহিদ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ এই হা-ডু-ডু খেলাটি উপভোগ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!