
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঢাকার আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঃদেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা -১৯ (সাভার-আশুলিয়া),ও সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব সাভার উপজেলা পরিয়ষদ ও সাবেক সাধারন সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, ঢাকা জেলা কৃষকদলের সদস্য সচিব এডভোকেট আবু হানিফ মিয়া।
মোঃআবুল হোসাইন মুন্সী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আঃগফুর মিয়া,উপজেলা বিএনপি কৃষকদলের আহবায়ক মোঃ লুৎফর রহমান,ইয়ারপুর ইউনিশন বিএনপির সভাপতি মোঃআব্দুল হাই আল হাদী,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃদেলোয়ার হোসেন সরকার,ইয়ারপুর ইউনিয়নের সিনিঃসহ সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন মোল্লা, ও এডঃ মোঃ জিল্লুর রহমান সহ অনেকে।
এসময় ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করে ঢাকা-১৯ আসনটি উপহার দেওয়া সহ তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দলটিকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন নেতাকর্মীরা।
উঠান বৈঠকে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, মহিলা দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল