
জাহিদ হাসান
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে জাতীয় পার্টি (কাজী জাফর) এর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ই নভেম্বর) বিকেল সাড়ে চারটায় ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ইসলাম চাঁদ মন্ডল এবং সাধারণ সম্পাদক অঞ্জন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দার, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, উপজেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল হক মিন্টু, জাতীয় যুব সংহতি ভেড়ামারা পৌর শাখার আহবায়ক আবু বক্কার সিদ্দিক (বেলাল), জাতীয় যুব সংহতি ভেড়ামারা পৌর শাখার সদস্য সচিব সুমন বিশ্বাস সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে গঠন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় এক যুগান্তকারী দিকনির্দেশনা। তারা বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা ও ন্যায়বিচার পাবে।
বক্তারা আরো বলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) সবসময় দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে গণমিছিলের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২