
মোঃ রুবেল আহমদ, কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
মইনীয়া আইসিটি ডিপার্টমেন্টের উদ্যোগে ০৯ নভেম্বর ২০২৫ ইং (রবিবার) দাউদকান্দি রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় খানকাহ শরীফে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
আওলাদে রাসূল (ﷺ), মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, নবী বংশের ৩১তম নূরানী আওলাদ, শাহজাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ ড. সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)–এর মহামূল্যবান নির্দেশনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন— “পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত অন্তত পাঁচটি করে গাছ লাগানো। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে, এবং তা থেকে মানুষ, পাখি কিংবা পশু উপকৃত হয়, তবে তা তার জন্য সদকারূপে গণ্য হবে।’”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফা শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া মাইজভান্ডারী, খলিফা শাহ্ মোহাম্মদ রুহুলআমিন ভূইয়া চাঁদপুরী মাইজভান্ডারী, খলিফা শাহ্ মোহাম্মদ ঢালি কামরুজ্জামান হারুন মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদারুল হক রিমন, মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলার সভাপতি মোঃ জাকির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, মইনীয়া যুব ফোরাম দাউদকান্দি উপজেলার সভাপতি ডাঃ মাহফুজ আলম সহ কুমিল্লা জেলার নেতৃবৃন্দ দাউদকান্দি উপজেলার খলিফা এবং অন্যান্য অতিথিবৃন্দ।
এসময়ে মইনীয়া আইসিটি ডিপার্টমেন্ট এর সদস্য– মাসুদ রানা, রিয়াদ আহমেদ, মোমেন, জান্নাতুল ফেরদৌস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক