
রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় দুই ইউপি চেয়ারম্যান সহ একজন ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ নভেম্বর) নীলফামারী জেলা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হলেন সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচরা ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা এবং ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান। আটককৃত প্রত্যকেই আওয়ামীলীগ এর রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “জানতে পেরেছি আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান