
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাটো প্রতিনিধি
ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।সারা দেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দিনটি যথাযথ মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছ। উপজেলা বিএনপি সরকারী খাদ্য গুদাম মোড় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, প্রধান বক্তা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।আরও বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম মিয়া, শরিফুজ্জামান শিমূল,তাওহীদ সিকদার,বায়েজিদ মোল্লা,পান্না শিকদার,শহিদুল ইসলাম,জিয়াউর রহমান।বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতা কর্মী উপস্থিত ছিলেন। শিকদার জামাল উদ্দিন বলেন ০৭ নভেম্বরের চেতনা ধারন করে আগামী ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা