
আতিক হাসান, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
সারাদেশের মতো কুমিল্লা মেঘনা উপজেলায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। শুক্রবার সকাল ১১ ঘটিকায় বর্ণাঢ্য র্যালি মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। র্যালিটি উপজেলা প্রধান সড়ক বাস স্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেয় বিভিন্ন পেশাজীবী মানুষ এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রমিজ উদ্দিন (লন্ডনী), যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দ্বীপু, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, হুমায়ন কবির।
ছাত্রনেতা সোলায়মান হোসেন, সাইফুল ইসলাম সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার মারুফ হোসেনতার বক্তব্যে বলেন বিএনপি যতবার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। সামনে নির্বাচনকে ঘিরে অনেক বাধা আসতে পারে সকলকে একসাথে মিলে এই বাধা মোকাবেলা করতে হবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক