
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধায় আনসার ও ভিডিপি সদস্য বাছাইয়ে অনিয়ম ও আনসার ভিডিপি কর্মকতা ধনচরণ নাথ এর বিরুদ্ধে দুনীর্তির অভিযোগ, সত্যতা পাওয়ায় তাকে স্ট্যান্ড রিলিজ ও তিনজন দলনেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে সদর অধিদপ্তর।
জনাগছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সদর দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রমে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে বিষয়টির তদন্ত করে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় (৪ নভেম্বর)মঙ্গলবার রাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
উপজেলা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোতামারী ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার লুৎফর রহমান,সানিয়াজান ইউনিয়ন ভিডিপি দলনেতা সোলেমান গনি ও বড়খাতা ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মতিয়ার রহমান এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বাহিনীর দলনেতার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং তালিকাভূক্তি বাতিল করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও গণমানুষের বাহিনী। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বাহিনী সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবেন শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত, AVMIS ডাটাবেইজে নিবন্ধিত ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ সদস্যরা। প্রশিক্ষণবিহীন, নিবন্ধনবিহীন অনিয়মতান্ত্রিকভাবে কোনো ব্যক্তি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হবেন না। নির্বাচনী ডিউটির জন্য মনোনীত সকল সদস্যের প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পন্ন করে তাদের শৃঙ্খলা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল