হোম » সারাদেশ » বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল  আরোহী  নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল  আরোহী  নিহত

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি নামক একটি স্থানে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা  ঘটে।
স্থানীয়রা জানান, মোংলা খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় থেকে একটি রাজনৈতিক মিটিং শেষ করে  বাড়ির উদ্দেশ্যে নিহত জামির ইজাদারের ব্যাক্তিগত মটরসাইকেল  তারা বাড়ি ফিরছিলেন। এসময় অপর দিক থেকে আসা খুলনাগামী  একটি যানবাহন   তাদের সজোরে ধাক্কা দিলে তারা   ছিটকে পড়ে  ঘটনাস্থলেই তারা  তিন জন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেনঃ-   রামপাল উপজেলার কালেখার বেড়ের বাসিন্দা
শেখ শাহাদাৎ হোসেনের ছেলে মিজান শেখ(৫৪)
আব্বাস আলী ইজারাদারের ছেলে জামির ইজারাদার (৫৫)
এবং মনিন্দির হালদারের ছেলে হরিপদ হালদার (৪৫)
জানাযায় তারা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা । তাদের মধ্যে জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মিজান শেখ ও হরিপদ হালদার ব্যাবসা করতে বলে জানা গেছে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে  তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!