হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আজ বুধবার সকাল ১১.৩০মিনিটে ৪ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মাদক কারবারিদের হেফাজতে থাকা ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মনোয়ারা বেগম (৩৫),পিতা-মৃত আব্দুল লতিফ,মাতা-আমেনা বেগম,সাং-নলগড়িয়া (কাশিনগর ),ইউনিয়ন-সিংগার বিল,থানা -বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২। লুৎফা বেগম (৩৭),পিতা-মৃত. আব্দুল গফুর,সাং-বাখন নগর(দক্ষিণপাড়া),থানা-মুরাদনগর,জেলা – কুমিল্লা। এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!