
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘীর তালুকদার পাড়ায় জহুরুল ইসলাম (৩৮) না নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামের একটি ধানতে থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মোকলেসার রহমানের পুত্র নিহত জহুরুল ইসলাম ছোটবেলা থেকেই হাজরাদিঘী গ্রামে তার মামা শাহিনুরের বাড়িতে থেকে বেকারি ব্যবসা করতেন। গত সোমবার রাত সাড়ে ১০টার মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে নেওয়া হয়। পরে রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকালে একটি ধানেেত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেত ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে সকাল থেকেই শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। গ্রামের সহজ-সরল মানুষ হিসেবে পরিচিতি জহুরুলের হত্যাকান্ডে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বগুড়া সদর থানার পুলিশ জানায়, এটি একটি হত্যাকাণ্ড তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল