
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ষ্টেশন মাষ্টার বাদী হয়ে অজ্ঞাত নামা ১শ ৫০ জন কে আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে ষ্টেশন মাষ্টার আবু ইউসুফ । এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শাহিন,ফাহিম ও আরমান। মামলার বিষয়টি নিশ্চিত করে ৩ জনকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদ আহমেদ ।
আজ সকালে বিক্ষোভ সমাবেশ থেকে বৃহস্পতিবার সড়ক, রেল ও নৌ- পথ অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টার আবু ইউসুফ জানান, ভৈরব রেলওয়ে ষ্টেশন জংশনে আন্দোলনকারীরা উপকুল এক্সপ্রেস ট্রেনটি আটকিয়ে রাখে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পরে । আন্দোলনের এক পর্যায়ে ট্রেনে পাথর নিক্ষেপ করে ট্রেনের ক্ষতি সাধন করে । শুধু তাই নয় এ সময় যাত্রী রা আতঙ্কিত হয়ে পড়ে।
এদিকে জেলা বাস্তবায়নের দাবীতে পূর্বঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে ভৈরব লঞ্চ টার্মিনাল ঘাট অবরোধ করার ঘোষণা দিলেও অবরোধ না করে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। এ সময় গণ অধিকার পরিষদের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইদুর রহমান শাহরিয়ারসহ বক্তারা জানান, তাদের কর্মসুচী বাতিলের জন্য প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে এবং তাদের কে নানাভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে ।
কোন হুমকি – ধমকি আন্দোলন দমিয়ে রাখতে পারবেনা। আগামী বৃহস্পতিবার সড়ক, রেল ও নৌ পথ অবরোধের ডাক দেন তারা। তাছাড়া গতকালের ঘটনায় তারা আরো বলেন, গতকাল ট্রেন চালক আন্দোলনকারীদের উপর দিয়ে ট্রেন চালক ট্রেন চালিয়ে দেয়ার চেষ্টা করলে কিছু লোক ট্রেনে পাথর নিক্ষেপ করে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেন। বক্তব্য শেষে তারা বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করেন। এ বিষয়ে ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান জানান, ভৈরব থেকে বিভিন্ন রুটে নৌ- চলাচল স্বাভাবিক আছে । কোন সমস্যা নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
উল্লেখ্যঃ ভৈরব জেলা বাস্তবায়নের দাবীতে সকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ১ ঘন্টা ২০ মিনিট আটকিয়ে রাখে আন্দোলনকারীরা। এ সময় চালক ট্রেনটির হুইসেল বাজিয়ে চালানোর চেষ্টা করলে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এর আগে রোববার ঢাকা- সিলেট, ভৈরব – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে । এ সময় ৩ কিঃমিঃ এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ